এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২০:১৭
আগামী ২৬ এপ্রিল রাজধানীর বসুন্ধরা সিটি মার্কেটের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়াম ২০১৪। ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসেফিক ব্যুরোর সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করছে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, আইসিটি সচিব এনআই খান কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। কর্মশালায় সভাপতিত্ব করবেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি ড. সাব্বির আহমেদ। এই কর্মশালা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.isoc.org.bd/dhaka।