যুব ক্লাব ফুটবল আয়োজন করবে বাফুফে

ক্লাব ফুটবলে খেলোয়াড়র সরবরাহের জন্য বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রবর্তন করেছিল। গত মৌসুমে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজনও করেছিল বাফুফে। মোহামেডান প্রথম চ্যাম্পিয়ন হয় সেটিতে। কিন্তু সেই টুর্নামেন্টের পর ক্লাবগুলো থেকে আবেদন উঠেছিল ১৬ বছর বয়সটা ক্লাব ফুটবলের জন্য কম হয়ে যায়। অনূর্ধ্ব-১৮ বছর বয়স হলে কিছু কিছু ফুটবলার জায়গা করে নিতে পারেন ক্লাব ফুটবলে। যারা পেশাদার লিগে খেলার সুযোগ পেতে পারেন। সে ভাবনা মাথায় নিয়ে বয়সটা নতুন করে নির্ধারণ করা হয়েছে লিগ কমিটি গতকাল সভায় নেয়া সিদ্ধান্তে জানিয়েছে অনূর্ধ্ব-১৮ বছর বয়সরে খেলোয়াড়দের নিয়ে যুব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেটা মে মাসেই করার পরিকল্পনার কথা জানিয়েছে কালকের সভার পর। পেশাদার লিগের ক্লাবগুলো যাতে টুর্নামেন্টে অংশ নিতে উত্সাহ পায় তার জন্য বাফুফে প্রতি ক্লাবকে তিন লাখ টাকা করে দিবে। তারপরও বাফুফে চাইছে যুব ফুটবল টুর্নামেন্টটা হোক।