বেনকিউ প্রজেক্টর

স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে বেনকিউ ব্র্যান্ডের এমএস ৫০৪ মডেলের ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর। ৩০০০ লুমেন্সের এই প্রজেক্টরে রয়েছে ১৩০০০:১ কনট্রাস্ট রেশিও, বিল্ট-ইন স্পিকার, থ্রিডি রেডি, ডিরেক্ট অন অফ, ফিল্টার ফ্রি ডিজাইন, কুইক কুলিং প্রভৃতি সুবিধা। রয়েছে অডিও ইন/আউট মিনি জ্যাক, এস-ভিডিও, ভিডিও আউট, ইউএসবি প্রভৃতি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৫,০০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭৮৭।