গাড়ি চোর চক্রের
৪ সদস্য গ্রেফতার
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ২১:৫৭
রাজধানীর মিরপুর, দারুস সালাম ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন সাজিদ খান, জুয়েল, সজিব ও জাহাঙ্গীর হোসেন। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, তিনটি মোটর সাইকেল ও ডাইসোপেন-২ নামক ৫০টি চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সাজিদ এ চক্রের মূল পরিকল্পনাকারী। তিনি মিরপুর সরকারী বাঙলা কলেজের শিক্ষার্থী।
র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল কে এম আজাদ জানান, চক্রটি গাড়ি চুরি শেষে তা গ্যারেজে নিয়ে আকার পরিবর্তন করে ফেলে। এরপর কম দামে গাড়ি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সাজিদ গাড়ি ভাড়া নিয়ে চালকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতো। একপর্যায়ে খাবারের সঙ্গে চেতনা নাশক ওষুধ খাইয়ে গাড়ি ছিনতাই করে।