সোহরাওয়ার্দী উদ্যানে অজ্ঞাত লাশ

সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দিরের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার ভোরে এ লাশ উদ্ধার করা হয়। একই দিন বিকালে শাহবাগ এলাকা থেকে সাগর বেপারি নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানা সূত্রে জানা যায়, গতকাল ভোরে পুলিশ খবর পায় সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে শাহবাগে গতকাল বিকালে গণধোলাইয়ের সময় ছিনতাইকারী সাগরকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পথচারীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় গণধোলায়ের শিকার হন ছিনতাইকারী সাগর। এসময় শাহবাগ থানার এএসআই মিজানুর রহমান সাগরকে আটক করে থানায় নিয়ে যায়।