ভারতের আই লিগ জিতলো বেঙ্গালুরু
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ২২:১০
ভারতীয় ফুটবলের সর্বোচ্চ রুপ আই লিগে মৌসুমে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হলো বেঙ্গালুরু এফসি। গত সোমবার ডেম্পো স্পোর্টস ক্লাবকে ৪-২ হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। দলের জয়ে সর্বশেষ গোলটি করেন ভারত অধিনায়ক সুনিল ছেত্রী। শেষ দুই খেলার কোন একটি জিতলেই চলবে এমন সমীকরনে খেলতে নেমে এদিনই শিরোপা নিশ্চিত করে নেয় বৃটিশ কোচ অ্যাশলে ওয়েস্ট উডের দলটি। ডেম্পো এর আগে পাচবার জিতেছে আই লিগ। ইস্টবেঙ্গল ও তিনবার করে। সুনিল ছেত্রি এবারের আসরে ১৪ গোল করে লাজংয়ের কর্নেল গ্লেনের সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন। উভয়ের এখনো একটি করে গোল বাকি। ভারতের জিন্দাল গ্রুপ দলটির মালিক।