স্কুল ফুটবলে সেরা সেন্ট জোসেফ

সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয় বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলকে ১-০ গোলে হারিয়ে রুচি স্কুল চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে। বাংলাদেশ সেনাবাহিনীর জাদুঘর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সেন্ট জোসেফের অধিনায়ক মৃদুল। আর সর্বোচ্চ গোলের গোল্ডেন বুট পুরস্কার জেতেন হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের নাফিস। সেরা গোলরক্ষকের পুরস্কারটি যায় মহাখালী মডেল হাইস্কুলের জসিমের দখলে। -সংবাদ বিজ্ঞপ্তি