বগুড়া প্রিমিয়ার ক্রিকেট
সেমিতে সিসিএম
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ২২:১২
বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল মঙ্গলবারের খেলায় ৬ উইকেটে নিউ মুনস্টার ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ক্রিকেট ক্লাব অব মালতিনগর (সিসিএম) ।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টস জিতে নিউ মুনস্টার ক্লাব প্রথমে ব্যাট করে ৪৪.৫ ওভারে ১০ উইকেটে ১৩১ রান করে । জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট ক্লাব অব মালতিনগর (সিসিএম) ৪ উইকেট হারিয়ে ৩২.৪ ওভারে ১৩২ রানে করে । এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে সিসিএম।
সংক্ষিপ্ত স্কোর ঃ
নিউ মুনস্টার ক্লাব ঃ ৪৪.৫ ওভারে ১৩১/১০ (লিটু ২৩, সুমন ২২, জিতু ১০; রুমু ৩/২০, জাকি ২/২৬, বাইতুল ২/ ১৭)
ক্রিকেট ক্লাব অব মালতিনগর (সিসিএম) ঃ ৩২.৪ ওভারে ১৩২/৪ (ইশতি ৪২, সোহাগ ৪১, বাইতুল ১৭; পাপ্পু ২/৪)। ম্যান অব দ্যা ম্যাচ ঃ বাইতুল (সিসিএম)। আজকের খেলা ঃ জেসন বিপুল স্মৃতি সংঘ বনাম চক সুত্রাপুর বয়েজ ক্লাব।