নলকূপ অকেজো পানির জন্য হাহাকার

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় হাজার হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। ফলে এ উপজেলায় পানির জন্য হাহাকার পড়ে গেছে। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় খাল, বিল, নদী-নালা, পুকুর জলাশয় শুকিয়ে গেছে। সীমান্তবর্তী এ উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে হাজার হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। এসব ইউনিয়নগুলো হচ্ছে, নলকুড়া, কাংশা, ধানশাইল, গৌরীপুর ও ঝিনাইগাতী উপজেলা সদর। ঝিনাইগাতী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান জানান, জলবায়ু পরিবর্তনের কারণে এ উপজেলায় ভূ-গর্ভস্থ পানির স্তর ১শ’ ফিট নিচে নেমে যাওয়ায় এসব নলকূপগুলো অকেজো হয়ে পড়ে।