নবীনগরে ব্রীজ নির্মাণে শিক্ষকদের ১ দিনের বেতন প্রদান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪১
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ব্রীজ নির্মাণ কাজের ব্যয়ের জন্য একদিনের বেতন প্রদান করেছেন। উপজেলার পূর্বাঞ্চলে শিবপুর ইউনিয়নে মহেশ রোডের কুড়ের পাড় ব্রীজ ব্যয়ের সহায়তার জন্য ১ লাখ ৩৭ হাজার টাকার একটি চেক স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল-এর হাতে তুলে দেয়া হয়। গতকাল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন এমপির হাতে এ চেক তুলে দেন ।