কমলগঞ্জের চা বাগানে হামলা ও হত্যা মামলার অভিযোগপত্র দাখিল
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪১
কমলগঞ্জ উপজেলার বহুল আলোচিত নন্দরানী চা বাগান দখলে নিতে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট ও দুই ব্যক্তিকে হত্যা ঘটনায় সিআইডি পুলিশ উভয়পক্ষের মামলার অভিযোগপত্র প্রদান করেছে। দীর্ঘ দুই বছর পর হত্যা মামলার অভিযোগপত্রে প্রভাবশালী ১৩ জনকে অব্যাহতি দিতে ১০ এপ্রিল আদালতের কাছে আবেদন করেছেন সিআইডি কর্মকর্তা। ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি নন্দরানী চা বাগানের মালিকানা নিয়ে হামলা ও হত্যার ঘটনা ঘটে।
হত্যা মামলার বাদি শাহিরুল ইসলাম চৌধুরী জানান, প্রভাবশালী নেতার প্রভাবে ও চাপে সুষ্ঠু তদন্ত না করে সিআইডি কর্মকর্তা কমলগঞ্জের প্রভাবশালী নেতাদের নাম বাদ দিয়ে অভিযোগ প্রদান করেছেন।
হত্যা মামলার তদন্তকারী সিআইডির উপ-পরিদর্শক দীপঙ্কর রায় বলেন, তদন্ত করে যা পেয়েছেন সেভাবে আদালতে অভিযোগপত্র জমা করেছেন।