জীবনের ঝুঁকি নিয়ে পাঠ নিচ্ছে শিক্ষার্থী
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪১
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে প্রতিদিন। খনি কর্তৃপক্ষ ক্ষতিপূরণের অর্থ দিলেও অদৃশ্য কারণে আজও স্থানান্তর করা হয়নি। গত রবিবার বিকেল ৫টায় স্কুল এন্ড কলেজ মাঠেই প্রতিবাদ সমাবেশ করেছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা। কলেজটির শিক্ষার্থীদের অভিভাবক বৈদ্যনাথপুর গ্রামের ময়েনউদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিবকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন, বাঁশপুকুর গ্রামের সাখাওয়াত হোসেন, পাতিগ্রামের মোফাজ্জল হোসেন, ফরহাদ আলী, মতিয়ার রহমান ও বাঁশপুকুরের সোহরাব মন্ডল প্রমুখ।