স্থান নির্ধারণে বিরোধ
রুপসদী ইউপি ভবন নির্মাণ হচ্ছে না
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪১
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী ইউপি ভবনটি ২৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ১৯৮৬ সাল থেকে এ ইউনিয়নের প্রশাসনিক কাজ চলছে চেয়ারম্যানের বাড়িতে। টাকা বরাদ্দ থাকলেও স্থান নির্ধারণের দ্বন্দ্বে নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। দু’বছর আগে এলজিইডি কর্তৃপক্ষ নতুন ভবন নির্মাণের জন্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু বর্তমান চেয়ারম্যান তার বাড়ির পাশে এবং অন্যরা পুরাতন জায়গায় ভবন নির্মাণ করতে চাইলে বিরোধ সৃষ্টি হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম জানান, ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করার ব্যাপারে দ্বিমত দেখা দেয়ার কারণে এর কাজ করা সম্ভব হচ্ছে না ।