বগুড়া প্রিমিয়ার ক্রিকেট
জেসনের সহজ জয়
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ২২:০৫
বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল বুধবারের খেলায় জেসন বিপুল স্মৃতি সংঘ ৪ উইকেটে চকসুত্রাপুর বয়েজ ক্লাবের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টস জিতে চকসুত্রাপুর বয়েজ ক্লাব প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে ১০ উইকেটে ২১১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জেসন বিপুল স্মৃতি সংঘ ৪০.২ ওভারে লক্ষ্যটি ছাড়িয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর ঃ
চকসুত্রাপুর বয়েজ ক্লাব ঃ ৪৮.৪ ওভারে ২১১ /১০ (বিকি ৪৮, রনি ২৯, রুমন ২২* ; বাবলা ৬/৩২, কাফি ২/২৭, উজ্জ্বল ১/২৮)।
জেসন বিপুল স্মৃতি সংঘ ঃ ৪০.২ ওভারে ২১৩/৬ (দীপ ৫৪, কাফি ৪৯, তৌহিদ ২৭*, আফজাল ২৩* ; রাকিব ২/২৯, রুমন ২/৩৮)।
ম্যান অব দ্য ম্যাচ ঃ বাবলা (জেসন বিপুল স্মৃতি সংঘ)।
আজকের খেলা ঃ জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব বনাম আগমনী ক্রীড়া চক্র।