আউটসোর্সিং প্রশিক্ষণ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ১৯:৪৮
জবসবিডি ডটকম ইন্টারনেট ব্যবহার করে উপার্জনের উপায় নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে কীভাবে কাজ পাওয়া যায়, কী ধরনের কাজ পাওয়া সম্ভব, কীভাবে প্রত্যাশা অনুযায়ী আয় করা যায়—এসব বিষয় শেখানো হবে প্রশিক্ষণে। কম্পিউটারে মৌলিক ধারণাসম্পন্ন এবং ন্যূনতম এইচএসসি উত্তীর্ণ যে কেউ অংশ নিতে পারবেন। ফোন :০১৭১৩৪৯৩১৫৯।