পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছিনতাই
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:২০
খুলনার কয়রা উপজেলার আমাদী বাজারে পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাজার থেকে ১৭ পুরিয়া গাঁজাসহ পুলিশ সালাম সরদার(৩৭) ও সাইফুল ইসলাম (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদেরকে থানায় নেয়ার পথে একদল দুর্বৃত্ত পুলিশের নিকট থেকে তাদেরকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১৯ জনের নামসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।