তিন শিল্পীর মুখোশ প্রদর্শনী
প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৫৮
বৈশাখ উত্সব উপলক্ষে গুলশানের ব্রনিয়া ক্যাফে অ্যান্ড গ্যালারিতে শুরু হয়েছে তিন শিল্পীর মুখোশ প্রদর্শনী। শিল্পীরা হলেন মাহবুবুল হক, দেওয়ান আতিকুর রহমান ও নাজমুল আলম মাসুম। গত ১৩ এপ্রিল প্রদর্শনী শুরু হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, কার্টুনিস্ট ও লেখক আহসান হাবিব। প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল প্রতিদিন সকাল ৮টা-রাত ১২টা পর্যন্ত।-প্রেস বিজ্ঞপ্তি