টি-টোয়েন্টি অধিনায়ক শেহজাদ?

ওপেনার আহমেদ শেহজাদকে দেশটির টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করার কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবেচনা করছে বলে জানা গেছে। মোহাম্মদ হাফিজ অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর নতুন অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে শেহজাদের নাম প্রস্তাব হলে বিষয়টি বিবেচনা করছে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ। অবশ্য স্থানীয় দ্য নেশন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুসারে মাঠে আক্রমণাত্মক মনোভাব এবং মাঠের বাইরে তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে শেহজাদকে অধিনায়ক করায় অনেক বিরোধিতাও আছে বোর্ডের মধ্যে। একদিকে পারফরম্যান্সের জোরে নিজেকে শক্ত দাবিদার করে তোলা, অন্যদিকে বার বার বিতর্কে জড়িয়ে পড়া; দুইয়ে মিলে শেহজাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিনই হতে যাচ্ছে।