জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হলো ভিলানোভার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৩১
গলার ক্যান্সারের সাথে লড়াই করা বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভার শরীরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে। স্প্যানিশ গণমাধ্যমে গত বৃহস্পতিবার প্রচারিত খবরে এ তথ্য জানানো হয়। ভিলানোভা দুই বছর যাবত্ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত জুলাইয়ে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ান।
স্প্যানিশ ন্যাশনাল রেডিও পরিবেশিত খবরে বলা হয়, গত শুক্রবার ভিলানোভাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর থেকে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। স্প্যানিশ এই কোচ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ১৪টি শিরোপা জয় করা বার্সেলোনার চার বছরের স্বর্ণযুগে প্রধান কোচ পেপ গার্দিওয়ালার সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১২/১৩ মৌসুমের শুরুতে গার্দিওয়ালার স্থলাভিষিক্ত হন ৪৫ বছর বয়সী ভিলানোভা। কিন্তু যুক্তরাষ্ট্রে চিকিত্সার জন্য চার মাস ছুটিতে থাকতে বাধ্য হন তিনি। ২০১১ সালের নভেম্বরে ভিলানোভার গলায় ক্যান্সার ধরা পড়ে। বাসস/এএফপি