শহীদ তারেক সংঘ সেমিফাইনালে

বগুড়া প্রিমিয়ার ক্রিকেট বগুড়া প্রতিনিধি বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল শুক্রবারের খেলায় শক্তিশালী রহমাননগর ক্রিকেট ক্লাবকে (আরসিসি) ১৫ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শহীদ তারেক সংঘ ব্লুজ। দলটি এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। সংক্ষিপ্ত স্কোর ঃ শহীদ তারেক সংঘ ব্লুজ ঃ ৫০ ওভারে ২৫৪/৯ (মারুফ ৭৬, শিশির ২২, রিফাত ২০; মিল্লাত ৪/৩২) রহমাননগর ক্রিকেট ক্লাব (আরসিসি) ঃ ৪৯ ওভারে ২৩৯/১০ (মিলন ৮২, শিহান ৩৮, মাজিদ ৩৮; শিশির ২/২৯, মাহমুদুল্লা ২/৩১, পলাশ ২/৪৫)) ম্যান অব দ্যা ম্যাচ ঃ মারুফ (শহীদ তারেক সংঘ ব্লুজ)। আজকের খেলাঃ নিউ মুনস্টার ক্লাব বনাম মেঘদ্বীপ ক্রীড়াচক্র।