জাবেদের খড় কাটা মেশিন এখন সর্বত্র

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ৩ দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। মেলার আয়োজক ইউএসএআইডি এবং মেলাটি পরিদর্শন করেন আমেরিকান রাষ্ট্রদূত ডন.ডাব্লিউ মজিনা। তিনি সেখানে খড় কাটার মেশিন দেখেন এবং মেশিন ব্যবহারকারী লাইলি বেগম ও প্রস্তুতকারক মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক জাবেদ আলীর সঙ্গে কথা বলেন। মেশিন প্রস্তুতকারক সৈয়দপুর উপজেলার মডার্ন ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক জাবেদ আলী জানান, আমি এ পর্যন্ত ৫শ’ মেশিন সারাদেশে বিক্রি করেছি। তিনি জানান, ইরির কাজে এটি আরও ভালো এবং এ মেশিনটি ১০ মিনিটে ১শ’ কেজি খড় কাটতে পারবে।