দুই মৌয়াল অপহূত:গুলিবিদ্ধ ৩

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় মধু সংগ্রহ করতে বনদস্যুদের গুলিতে তিন মৌয়াল আহত হয়েছেন। দস্যুরা ৫ মণ মধুসহ অপহরণ করেছে অপর দুই মৌয়ালকে। ঘটনাটি ঘটেছে বুধবার গুলিবিদ্ধ তিনজনকে শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়ার পরে বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ তিন জেলে হলেন: উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মানিক তালুকদারের ছেলে মাহবুব তালুকদার (৩৫), বগী গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (২৪) এবং একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩২)। অপহূতরা হলেন: চালিতাবুনিয়া গ্রামের নেছার তালুকদারের ছেলে রাজ্জাক তালুকদার (৪৫) ও মজিদ পেয়াদার ছেলে রশিদ পেয়াদা (৫০)।