অসচ্ছল ১২ মেয়ের বিয়ে দিল হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় পৌর এলাকার অসচ্ছল পরিবারের বিয়েযোগ্য ১২টি মেয়ের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার পৌরসভা কার্যালয়ে কন্যাদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আনুষ্ঠানিক ও ধর্মীয়মতে মেয়েদের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। পৌরসভার সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব জি, কে গউছ, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, জেলা প্রশাসক পত্নী মিতা বেগম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহানারা খাতুন, কবি তাহমিনা বেগম গিনি, কাউন্সিলার সালমা বেগম। পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দম্পতিকে নগদ ২০ হাজার টাকা, মেয়র ও কাউন্সিলারদের পক্ষ থেকে ১টি করে সেলাই মেশিন ছাড়াও ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, চিকিত্সক, শিক্ষক, রাজনীতিবিদ, সরকারি ও পৌরসভা কর্মচারীরা বিভিন্ন রকমের উপহার সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন।