লংমার্চে নয়, তিস্তার পানি আসবে কূটনৈতিক প্রচেষ্টায় -সাহারা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিতে ব্যর্থ হয়ে বিএনপি লংমার্চ করেছে। তবে তাদের লংমার্চে নয়, কূটনৈতিক প্রচেষ্টায় তিস্তার পানি আসবে। তিনি বলেন, গঙ্গার পানি চুক্তি শেখ হাসিনার সরকার করেছিল। তিস্তার পানি চুক্তিও তার সরকারই করবে। শুক্রবার সেগুনবাগিচাস্থ খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ নাগরিক সেবা আয়োজিত ‘শান্তি প্রতিষ্ঠায় হরতাল ও অস্ত্রের মহড়া নয়, আলোকিত বাংলাদেশ গড়তে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।