নতুন দল

যাযাবর ক্রিকেটারদের তালিকা করলে সেখানে উপরের দিকেই আসবে ডার্ক ন্যানেসের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশসহ সারা বিশ্বে প্রায় সবগুলো টি-টোয়েন্টি টুর্নামেন্টেই দেখা যায় তাকে। এবার ইংলিশ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে সমারসেটে যোগ দিলেন অস্ট্রেলিয়ান এই পেসার। নেদারল্যান্ডসের সাবেক আন্তর্জাতিক তারকার বয়স এখন ৩৭। এই বয়সে এসেও খেলে যাচ্ছেন দাপটের সাথে। সংক্ষিপ্ততম ফরম্যাটটিতে তার বিশাল অভিজ্ঞতা সমারসেটের জন্য অনেক বড় কিছু। এ পর্যন্ত ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ন্যানেস সামপ্রতিক সময়ে মিডলসেক্স, নটিংহ্যামশায়ার ও সারের হয়ে খেলার কারণে ইংলিশ কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত।