জিয়া উনিশ
ইভা ঊনত্রিশ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৬
স্পোর্টস রিপোর্টার
এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ১৯তম স্থান পেয়েছেন। গত শুক্রবার অনুষ্ঠিত নবম এবং শেষ রাউন্ডের খেলায় ইয়েমেনের ফিদে মাস্টার আল হাদারানি হাতিমকে হারিয়ে জিয়া ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন। ওপেন বিভাগে চিনের গ্র্যান্ড মাস্টার ইউয়ি ইয়াংয়ি ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। ২১টি দেশের ৩২ জন গ্র্যান্ড মাস্টার ও ১১ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৬৪ দাবাড়ু অংশগ্রহণ করনে। এ টুর্নামেন্টে জিয়ার রেটিং ৮ বৃদ্ধি পেয়েছে। মহিলা বিভাগে নাজরানা খান ইভা ২৯তম স্থান পেয়েছেন। ৯ খেলায় ইভার সাড়ে তিন পয়েন্ট। শেষ রাউন্ডের খেলায় ইভা জর্ডানের আন্তর্জাতিক মহিলা মাস্টার দাহডাল লাউগেইনের কাছে হেরে যান। ইন্দোনেশিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার সুকান্দার আইরিন কারিশমা সাত পয়েন্ট পেয়ে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন। এ ইভেন্টে ইভার রেটিং ২৬ কমেছে।