এমও গ্রীন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার মোবাইল ফোন সেবাদানকারি প্রতিষ্ঠান রবির রিক্রিয়েশন ক্লাব আয়োজিত খন্দকার জাকির মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এমও গ্রীন দল। গতকাল বনানীর ওয়াপদা মাঠে অনুষ্ঠিত ফাইনালে এমও গ্রীন ১-০ গোলে স্পাইক দলকে হারায়। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগকে নিয়ে গড়া আট দল এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে বলে জানানো হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ, চীফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, একেএম মোরশেদ, দেওয়ান নাজমুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।