প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
মেঘদ্বীপ ক্রীড়া চক্র জয়ী
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৭
বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল শনিবারের খেলায় মেঘদ্বীপ ক্রীড়া চক্র ৩০ রানে নিউ মুনস্টার ক্লাবকে পরাজিত করেছে । জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টস জিতে মেঘদ্বীপ ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ১০ উইকেটে ২৩৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নিউ মুনস্টার ক্লাব ১০ উইকেট হারিয়ে ৪৮ ওভারে ২০৮ রানে করে। সংক্ষিপ্ত স্কোর ঃ মেঘদ্বীপ ক্রীড়া চক্র ঃ ৪৯ ওভারে ২৩৮/১০ ( মুন ৬৬ , ফিরোজ ৫৫, তৌকির ৪২; সুমন ৩/৩৭), রানা ৩/৪৯)। নিউ মুনস্টার ক্লাব ঃ ৪৮ ওভারে ২০৮/১০ (সোহেল ৬২, জিতু ৫১, লিটন ২২; মুন ৪/৩৯, রাহিদ ২/২)। ম্যান অব দ্য ম্যাচ ঃ মুন ( মেঘদ্বীপ ক্রীড়া চক্র)।