আমের উত্পাদন বিপর্যয়ের আশংকা

নাটোরের লালপুর উপজেলায় প্রচণ্ড খরায় গাছের আম ঝরে পড়ছে। ফলে উত্পাদন বিপর্যয়ের আশংকা করছেন আম চাষিরা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আম গাছের গোড়ায় সেচ ও আমে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। জানা যায়, উপজেলার মোট ৪’শ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আর এ থেকে প্রতি বছর প্রায় ৬ হাজার মেট্রিক টন আম উত্পাদন হয়ে থাকে। বৈরী আবহাওয়ার কারণে এবছর অনেক গাছে মুকুল আসেনি। বাকি গাছে মুকুল আসলেও ঘন কুয়াশার কারণে তা ক্ষতিগ্রস্ত হয়। এরপর খরার কারণে ব্যাপক হারে আম গাছ থেকে ঝরে পড়ছে।