চট্টগ্রামে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

দেশব্যাপী চলমান তীব্র উত্তাপ, খরা ও রোগ-শোক থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। মোনাজাতে শরীক ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা হাফেজ শামসুল আলম, প্রবীণ শিক্ষক সুলায়মান আরমান, মাওলানা ইয়াহইয়া, মাওলানা কবীর আহমদ, মাওলানা আহমদ দীদার, ক্বারী জহিরুল হক, মাওলানা মুনির আহমদ প্রমুখ।