রানা প্লাজায় নিহত শ্রমিকদের কন্যা পুনর্বাসনে আঞ্জুমান মুফিদুলের এতিমখানা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১৩
রানা প্লাজা ভবন ধসে নিহত শ্রমিকদের কন্যা শিশুদের জন্য সাভারের পাথালিয়ায় আঞ্জুমান মুফিদুল ইসলাম এতিমখানা প্রতিষ্ঠা করেছে। আঞ্জুমান আজিজুর রহমান বালিকা হোম নামের এই এতিমখানা উদ্বোধন উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিজেএমইএর সভাপতি মোঃ আতিকুল ইসলাম, সহ-সভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ এবং এফবিসিসিআই-এর পরিচালক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি মোঃ শামসুল হক চিশতি। এসময় নতুন এই এতিমখানার উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।