মুক্তাগাছায় দশটি যৌতুকবিহীন বিয়ে

শোলাকিয়া ঈদ জামায়াতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদের নেতৃত্বে মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের ছালড়া গ্রামে গত শনিবার ১০ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মসজিদ-ই-আনিসুল ইসলাম ব্লেকবর্ণ, ইউকের অর্থায়নে ও মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউট ইউকের সহযোগিতায় ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ আয়োজিত বিবাহ অনুষ্ঠানে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রধান ইমাম হযরত মাওলানা ফরিদউদ্দিন মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় এমপি সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বাবুল মিয়া, পৌরসভার মেয়র আব্দুল হাই আকন্দ, ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সামছুদ্দিন মাস্টার, সাংবাদিক ও কলামিস্ট মুফতি এনায়েতুল্লাহ, রাজনীতিবিদ এসএম আবু সাঈদ, মাওলানা মনসুরুল হক প্রমুখ।