স্বরূপকাঠিতে ছাত্রলীগ নেতা গ্রেফতার
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৫
স্বরূপকাঠি উপজেলার রাজবাড়ি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজে ছাত্রলীগ সভাপতি মো. রিয়াজ হোসেন শেখকে গ্রেফতার করেছে পাটিকেলবাড়ি ফাঁড়ি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোতাহার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রিয়াজকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ তাকে কোর্টে প্রেরণ করেছে। রিয়াজ একই কলেজের ডিগ্রির শেষবর্ষের ছাত্র। সে পাটিকেলবাড়ি গ্রামের আব্দুল মন্নানের ছেলে।