মোহনগঞ্জে নিখোঁজ ব্যবসায়ী চারদিনেও উদ্ধার হয়নি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৬
নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলা থেকে বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হওয়া ধান-চাল ব্যবসায়ী লিটন মিয়াকে (৪৫) গতকাল রবিবার পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। তিনি উপজেলার বড়াম গ্রামের আবতাবউদ্দিনের পুত্র। বৃহস্পতিবার রাতে ছেছড়াখালি বাজার হতে মোহনগঞ্জ পৌর এলাকার কলেজ রোডস্থ বাসায় ফিরছিলেন। ভাড়ায় চালিত মোটর সাইকেল হতে মোহনগঞ্জ স্টেশন রোড নামার পর তিনি আর বাসায় ফিরেননি। মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘থানায় লিটন নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে’।