পদ্মভূষণ পেলেন পেজ

ভারতের অন্যতম সম্মানজনক পদক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। শনিবার নয়াদিল¬ীর রাষ্ট্রপতি ভবনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পেইজকে এই সম্মানে ভূষিত করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। নিজের টুইটার পেজে এই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী এই টেনিস তারকা। অলিম্পিকে সবচেয়ে বেশিবার ভারতকে প্রতিনিধিত্ব করে ইতিহাস সৃষ্টি করা ছাড়াও বিশ্ব টেনিস জগতে পেইজের রয়েছে বেশকিছু সাফল্য। ভারতীয় সরকার মনে করছে পেজের ঐ সাফল্য পৃথিবীর বুকে ভারতের সম্মান বৃদ্ধি করতে সাহায্য করেছে। নিজের টুইটারে এ সম্পর্কে পেইজ লিখেছেন, ‘পদ্মভূষণ...দীর্ঘদিন ধরে আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাকিটা এখনো অলিখিত আছে..।’ চলতি বছর পেইজসহ ১১জনকে এই সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। -বাসস