মতিঝিলে কৃষি ভবনে অগ্নিকাণ্ড
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২২:২৬
রাজধানীর মতিঝিলে কৃষি ভবনে গতকাল রবিবার বিকালে আগুন লাগে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। শুধু রুমের একটি এসি, সোফা ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে মতিঝিলে ১১ তলা কৃষি ভবনের অষ্টম তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পরিচালকের কক্ষটি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।