ডিসিসির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার সুজাত আলীর বিরুদ্ধে চার্জশিট তৈরি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এই চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুছ ছাত্তার সরকার দ্রুত আদালতে এ চার্জশিট দাখিল করবেন বলে সূত্র জানিয়েছে।