স্বেচ্ছাসেবক দল সভাপতি ও ছাত্রদল সম্পাদকের জামিন

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাদেরকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলজারি করা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এর মধ্যে সোহেল ৯টি মামলা এবং হাবিব ৮টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। নগরীর বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় তাদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধাদানের অভিযোগ রয়েছে। এসব মামলায় জামিন চেয়ে তারা হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন।