ঢাকা মেডিক্যালে আরো একজনের অস্থিমজ্জা প্রতিস্থাপন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২২:২৮
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আলমগীর হোসেন নামে এক রোগীর শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিটের প্রধান এ এ খানের নেতৃত্বে এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এর আগে প্রথমবারের মতো ওমর আলী নামের এক রোগীর শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়।
গত ৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অস্থিমজ্জা প্রতিস্থাপন হয় ওমর আলী নামের ঐ ব্যাংক কর্মকর্তার। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিত্সক বিমলাংশু দের সহযোগিতায় এরও প্রায় তিন বছর আগে থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ।