তিতুমীর কলেজ ছাত্র হত্যায় গ্রেফতার ৪
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২২:২৯
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় তিতুমীর কলেজের শিক্ষার্থী সাইদ রহমান ওরফে পাভেল (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত হলেন, শামীম, সুমন শিকদার, সোহেল ও খাদিজা বেগম। শুক্রবার উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে এই খুনের ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার সেলিম জানান, শুক্রবার বিকালে বাড়িতে একদল দুর্বৃত্ত তিতুমীর কলেজের শিক্ষার্থী সাইদ রহমান পাভেলকে (২৫) বেধড়ক মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে।