তেজগাঁওয়ে চুলার আগুনে প্রাণ গেল কলেজ ছাত্রের

রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকায় স্টোভের চুলার আগুনে দগ্ধ হয়ে রায়হান রহমান অভিক (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রায়হান নোয়াখালীর বেগমগঞ্জের ওয়াহিদ উদ্দিনের ছেলে। তিনি শাহিনবাগের ৬৫৬/২/বি নম্বর বাসায় তার পরিবারের সঙ্গে বসবাস করতেন।