প্লাস পয়েন্ট সামার রানওয়ে

ফ্যাশন বৈচিত্র্যের প্রকাশ তরুণ-তরুণীদের মাধ্যমে ছড়ালেও ফ্যাশনের সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যের মূল কারিগর ফ্যাশন হাউসগুলো। আর তাই গ্রীষ্মের সমসাময়িক স্টাইল স্টেটমেন্টে ভিন্নতা নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড প্লাস পয়েন্ট। থ্রি কোয়ার্টার থেকে ফুলস্লিভ, ফরমাল বা ক্যাজুয়াল কিছুই বাদ যাচ্ছে না এই আউটলাইন থেকে। মূলত ফিটিং এবং প্যাটার্ন স্বাতন্ত্রতা থাকছে শার্ট, পাঞ্জাবি এবং প্যান্টে। সামার কালেকশনের এই ভিন্নতা ফুটিয়ে তুলতে ব্র্র্যান্ডটি আয়োজন করে ফ্যাশন শোয়ের। সামার রানওয়ে শীর্ষক এই শোয়ের মাধ্যমে ৬টি কিউতে ফুটিয়ে তোলা হয় তারুণ্যের সামগ্রিক ফ্যাশন ফোরকাস্ট। একই সাথে যমুনা ফিউচার পার্কে ২৪তম শোরুমের যাত্রার ঘোষণাও করা হয় ব্র্যান্ডটির পক্ষ থেকে। মূলত নতুন বাংলা বর্ষবরণ আর নতুন শোরুম উদ্বোধন দ্বিমাত্রিক দ্যোতনায় ফ্যাশন শোটিকে করে তুলে আরও প্রাসঙ্গিক। ফ্যাশন শোয়ের মিডিয়া ও প্রেস পার্টনার হিসেবে কাজ করেছে লাইফস্টাইল অনলাইন পোর্টাল মিডিয়া মেইল টোয়েন্টিফোর (www.mediamail24.com)। উল্লেখ্য, প্লাস পয়েন্ট ২০০৩ সাল থেকে পুরুষের ফ্যাশন নিয়ে দেশীয় ব্র্যান্ড হিসেবে কাজ করে যাচ্ছে।