খালে পরিণত হচ্ছে ঝিনাইগাতির মহারশী নদী

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা মহারশী নদী নাব্যতা হারিয়ে দিন দিন শুকিয়ে খালে পরিণত হয়েছে। এই নদীর ১০ বছর আগেও যৌবনতা ছিল প্রবল বেগ, টল টল পানিতে ভরাট ছিল নদীটি। এ মহারশী নদীর দু’পাড়ে চলছে নদীর ভেসে ওঠা জায়গা দখলের প্রতিযোগিতা। নদীর উপরের ব্রিজের নিচ দিয়েও চলছে দখলদারিত্ব। নদী বিশেষজ্ঞরা জানায়, নদীটির এই অবস্থার জন্যে দায়ী বালুখেকোরা। অপরিকল্পিতভাবে শত শত ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন, নদীর জায়গা বেদখল, রক্ষণাবেক্ষণের অভাব, সরকার নদীর কোন নীতিমলা তৈরি না করায় খামখেয়ালীভাবে যে যার মতো পারছে সেভাবে গ্রাস করছে, নাগরিকদের সচেতনতার অভাব ইত্যাদি উল্লেখ করেছেন।