কালীগঞ্জে ২০০ বোতল ফেন্সিডিলসহ যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে গতকাল মঙ্গলবার রাতে ২০০ বোতল ফেন্সিডিলসহ মো. শহিদুল ইসলাম ভুট্টো নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম গ্রামে ভূট্টোর বাড়িতে সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. শাহরিয়ার আল-মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় তার কক্ষ থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ যুবলীগ নেতাকে আটক করে পুলিশ। সে পৌর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় খুন, মাদক, ছিনতাই ও অপহরণসহ ১২টি মামলা রয়েছে। অপরদিকে একইরাতে পুলিশ পৌরসভার ৩ নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রাম থেকে রফিকুল ইসলাম রফিককে ২৩ পিস ইয়াবাসহ আটক করে। থানার ওসি মো. নাজমূল হক ভুঁইয়া বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় দু’জনের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।