দখলদার উচ্ছেদাদেশ ১ মাসেও বাস্তবায়ন হয়নি

উপজেলার শোভাগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রে অবৈধ দখলদার উচ্ছেদাদেশ ১ মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি। গতবছর ১৩ সেপ্টেম্বর শোভাগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রের সরকারি জমিতে খামার পাঁচগাছী গ্রামের সাহেদুল ইসলাম ও তহির অবৈধভাবে দোকানঘর ও বসতবাড়ি নির্মাণ করে। স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের অভিযোগ থেকে সিভিল সার্জন উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানান।