মেহেরপুর শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ!

মেহেরপুর সরকারি শিশু পরিবার থেকে গত সোমবার আনিছুর রহমান (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। আনিছুর রহমান বগুড়া জেলার দুপচাপিয়ার নূর ইসলামের ছেলে। গত শুক্রবার বিকালে সে শিশু পরিবারে মাঠে খেলা শেষে রুমে ফিরেনি। ২০০৮ সালের ৯ আগস্ট শিশু আনিছুর রহমান মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে একা ঘুরে বেড়াবার সময় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় অনাথ হিসেবে শিশুটিকে মেহেরপুর শিশু পরিবারের জিম্মায় রাখা হয়।