অফিস ৩৬৫

বৈচিত্র্যময় ফিচারের সমাহার

মাইক্রোসফট অফিস ৩৬৫ এখন পর্যন্ত মাইক্রোসফটের সবচেয়ে ব্যবহারবান্ধব অফিস প্যাকেজ। নিত্যনতুন সুযোগ-সুবিধা ও ক্লাউডভিত্তিক কম্পিউটিং একে আকর্ষণীয় করে তুলেছে। সাশ্রয়ী মূল্য এবং বৈচিত্র্যময় ফিচারের এই প্যাকেজ অফিস ব্যবহারকারীদের পাইরেটেড সফটওয়্যার থেকে লাইসেন্স সফটওয়্যার ব্যবহারে অনুপ্রাণিত করবে বলে আশা করছে মাইক্রোসফট। মাইক্রোসফট অফিস ৩৬৫ সম্পর্কে আরও জানাচ্ছেন মাইক্রোসফটের অন্যতম পরিবেশক স্মার্ট টেকনোলজিসের মাইক্রোসফট পণ্য ব্যবস্থাপক মো. মিরসাদ হোসেন অফিস ৩৬৫ ব্যবহারে যা লাগবে অফিস ৩৬৫ ব্যাবহার করতে চাইলে আপনার পিসিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে হবে উইন্ডোজ ৭ অথবা ৮। যারা ম্যাক ব্যবহার করেন, তাদের অপারেটিং সিস্টেম থাকতে হবে ওএসএক্স ১০.৬। এটি ইন্সটল, অ্যাক্টিভেট, ও গ্রাহক সুবিধা চালু রাখার জন্য (মাসে অন্তত একবার) ইন্টারনেট সুবিধা থাকা জরুরি। সেই সাথে ইন্টারনেট এক্সপ্লোরার ৯, ফায়ারফক্স ১২, সাফারি ৫, গুগল ক্রোম ১৮ কিংবা এর পরবর্তী সংস্করণের ওয়েব ব্রাউজার থাকতে হবে। আর হার্ডওয়্যারের ক্ষেত্রে লাগবে— ক) কমপক্ষে ১ গিগাহার্জ প্রসেসর এবং ম্যাকের ক্ষেত্রে যেকোনো ইন্টেল প্রসেসর খ) ১ জিবি র্যাম (৩২-বিট), ২ জিবি র্যাম (৬৪-বিট) গ) হার্ডডিস্কে অন্তত ৩ গিগাবাইট স্টোরেজ, ম্যাকের ক্ষেত্রে ২.৫ গিগাবাইট তবে কনফিগারেশন যত ভালো হবে, এটি তত বেশি দ্রুতগতিতে কাজ করবে। অফিস ৩৬৫ ব্যবহারে মাসিক খরচ হোম প্রিমিয়াম প্যাকেজের জন্য ডিভাইস প্রতি বছরে খরচ ১,৫০০ টাকা। এই প্যাকেজের আওতায় ৫টি পিসি অথবা ম্যাক এবং ৫টি মোবাইল ডিভাইস ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ডিভাইস এবং আইফোনের ক্ষেত্রে অফিস মোবাইল থাকতে হবে। আর উইন্ডোজ ফোনে অফিস মোবাইল বিল্ট-ইন থাকায় তা ৫টি ডিভাইসের সীমাবদ্ধতার মধ্যে পড়ে না। অফিস ৩৬৫-এ যা যা থাকবে অফিস ৩৬৫-এ আপনি কী কী অ্যাপস পাচ্ছেন, তা নির্ভর করবে আপনার সাবস্ক্রিপশন প্যাকেজের উপর। বেশিরভাগ প্ল্যানে অন্তর্ভুক্ত থাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, অ্যাকসেস, ওয়ান নোট ও পাবলিশার। তবে ম্যাকের বিজনেস সংস্করণে ওয়ান নোট, পাবলিশার অথবা অ্যাকসেস থাকে না। সামঞ্জস্যপূর্ণ ফরম্যাট অফিস ৩৬৫ ফাইল অফিস ২০১০ ও ২০১৩-এর সাথে পুরোপুরি মানানসই। অফিস ২০০৭-এও এগুলো চলে, তবে অফিস ২০০৭-এর বেলায় কিছু ক্ষেত্রে এর কার্যকারিতা কমে যায়। এই ফাইলগুলো দিয়ে আপনি অফিস ওয়েব অ্যাপসও ব্যাবহার করতে পারবেন। অফিস ২০০৩ ব্যবহারকারীরা উপযুক্ত কমপ্যাটেবিলিটি প্যাক (compatibility pack)-এর সাহায্যে সীমিত সেবা পেতে পারতেন, কিন্তু এই সুবিধাটি চলতি বছরের জানুয়ারি থেকে আর দেওয়া হচ্ছে না। অফিস ২০১৩ ফাইল স্কাইড্রাইভে সংরক্ষণ করা যায় এবং যাদের অফিস প্রোগ্রামটি নেই তাদেরকে ফাইলগুলো দেখতে আমন্ত্রণ জানানো যায়। আমন্ত্রিতদের স্কাইড্রাইভে এই ফাইলগুলো দেখার জন্য স্কাইড্রাইভ অ্যাকাউন্ট অথবা অফিস না থাকলেও হবে। অফিস ৩৬৫-এর বাড়তি সুবিধা অফিস ৩৬৫ যেকোনো সফটওয়্যারের চেয়ে বেশি কিছু। এর সাবস্ক্রিপশনের আওতায় আপনি পাবেন স্কাইড্রাইভে ২৭ জিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা, সঠিক টুলসের সাহায্যে বিনামূল্যে ওয়েবসাইট হোস্টিং এবং ল্যান্ডলাইনে কল করার জন্য প্রতি মাসে স্কাইপে ৬০ মিনিট ফ্রি। অফিস ৩৬৫-এর নিরাপত্তা ডেস্কটপ সংস্করণের মতোই অফিস ৩৬৫-এ রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা। রাইটস ম্যানেজমেন্ট সার্ভিস (RMS) আপনাকে দেবে এনক্রিপশন এবং তা আপনার অনুমতির আওতায় আনার সুযোগ। ব্যাবহারকারীরাও তাদের যার যার অবস্থানে থেকে পর্যাপ্ত নিরাপত্তা সুবিধা উপভোগ করতে পারবেন। অফসাইট ফাইলগুলো এমন একটি বিশেষায়িত তথ্যকেন্দ্রে সংরক্ষিত থাকবে, যার মূল চিন্তাই হবে নিরাপত্তার স্বার্থে সেগুলোকে রক্ষা করা। এককথায় বলা যেতে পারে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য তারা নিজেরা যতটুকু নিরাপত্তা বিধানের সামর্থ্য রাখে, তার চেয়ে অনেকগুণ বেশি নিরাপত্তা পাওয়া যাবে অফিস ৩৬৫ ব্যবহার করলে। ‘মাইক্রোসফট ক্লাউড সিকিউরিটি’ সম্পর্কে নিচের বিষয়গুলো জেনে রাখা জরুরি— ড় অফিস ৩৬৫ অ্যাপ্লিকেশন এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে, যার দ্বারা অনুমতি ছাড়া কারও পক্ষে এর কোনো বার্তা পেয়ে গেলেও তা তার পক্ষে বুঝা সম্ভব না। ড় অফিস ৩৬৫ ISO কর্তৃক নির্ধারিত মানদণ্ডের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। অফলাইনেও অফিস ৩৬৫ অফলাইনে থাকলেও ব্যবহার করা যাবে অফিস ৩৬৫। তবে গ্রাহক সুবিধা বজায় রাখার জন্য প্রতি ৩০ দিন অন্তর অন্তর আপনাকে ইন্টারনেট লগ-ইন করতে হবে। যারা লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন, তাদের মধ্যে মাইক্রোসফট অফিস ৩৬৫ খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো সাড়া ফেলবে এমনটাই প্রত্যাশা করছেন এর আমদানীকারক কর্তৃপক্ষ। সম্পাদনা :মাহফুজুর রহমান মুকুল