‘আমরা সবাই বানর’
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০০
ড্যানিয়েল আলভেজ দারুণ এক আন্দোলনেরই শুরু করলেন তাহলে। ভিলারিয়ালের বিরুদ্ধে ম্যাচে তার উদ্দেশ্যে ছুঁড়ে মারা কলা খেয়ে ফেলে বর্ণবাদের বিরুদ্ধে অভিনব উপায়ে এক প্রতিবাদ জানান বার্সেলোনার এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এর একদিন পরেই গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাহায্যে আলভেজকে সমর্থন জানাতে থাকেন বিপুলসংখ্যক মানুষ। তাদের মধ্যে তারকাদের সংখ্যাটাও নিতান্ত কম নয়। নেইমার, লুইস সুয়ারেজ, সার্জিও অ্যাগুয়েরো, মারিও বালোতেল্লি, মার্থা, অস্কার, ডেভিড লুইজ কে নেই সে তালিকায়। আছেন বিখ্যাত টিভি উপস্থাপিকা মারিয়া মন্টেরা এবং রবার্তো কার্লোসের মতো সাবেক তারকাও। ইনসটাগ্রামে ছেলের সাথে কলা হাতে ছবিটির নিচে নেইমার যে কথাটি লিখেছেন সেটাকে চাইলে চালিয়ে দেয়া যায় বর্ণবাদবিরোধী পৃথিবীর সব মানুষের মনের কথা হিসাবেও, ‘আমরা সবাই বানর। কারণ, আমরা সবাই একই। আসুন, বর্ণবাদকে না বলি।’