জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবি আন্ত:বিভাগ ক্রিকেট অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০৫
অর্থনীতি বিভাগ ৮ উইকেটে ইতিহাস বিভাগকে হারিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ টি টুয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে।
ইতিহাস বিভাগ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেটে ৮৯ রান করে। লিমন ২৬ রান করেন। জবাবে অর্থনীতি বিভাগ ১৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৯১ রান তোলে। এতে অর্থনীতি বিভাগের রাসেল ৪৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন। প্রো-প্রোভিসি অধ্যাপক ড. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ প্রমুখ।