মদনে অপরিকল্পিতভাবে নির্মিত ব্রিজ জনগণের কাজে আসছে না

নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর দেওয়ান বাড়ির সামনে অপরিকল্পিতভাবে নির্মিত ব্রিজ জনগণের কোন কাজে আসছে না। উপজেলা এলজিডি অফিস সূত্রে জানা যায়, ১৯৯২-৯৩ অর্থবছরে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে নতুন সড়ক পুনরায় নির্মাণ করায় ব্রিজটি কোন কাজে আসছে না। বর্তমানে ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফতেপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান মসরু ইয়ার চৌধুরী জানান, উপজেলা পরিষদের মাসিক সভায় ব্রিজটি নিলামে বিক্রির প্রস্তাব করা হয়েছে। অনুমোদন পেলেই বিক্রির ব্যবস্থা করা হবে।